RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা

ছবিঃ আরসিটিভি

ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ কর্মসুচি সফল করণে নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা।

বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আহবায়ক জিকরুল হকের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভা সঞ্চালনা করেন সংগঠনের জেলা সদস্য সচিব জামিল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাখা পোস্ট মাস্টার আকরাম খান, রেজওয়ান আহমেদ, ওয়াহেদুল ইসলাম ও আনিসুর রহমান।

সভায় জানানো হয় আগামী ৮জুন ঢাকাস্থ ডাকঘর ভবনে নয় দফা দাবী বাস্তবায়নে আমরণ অনশণ কর্মসুচি অনুষ্ঠিত হবে। সেখানে সারাদেশের মত নীলফামারী জেলার ১০৭টি শাখা ডাকঘরের কর্মীরা অংশ নেবেন।

বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা জানান, শাখা ডাকঘরের কর্মীরা সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন অথচ নাম মাত্র সম্মানী পান তারা। নেই কোন বেতন, বোনাস বা উৎসব ভাতা। আমরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ

জেলা কমিটির সদস্য সচিব জামিল আহমেদ জানান, আমরা চাই সরকার আমাদের দাবীগুলো মেনে নিক। এগুলো আমাদের নায্য দাবী। আমরা মানবেতর জীবন যাপন করি, আমাদেরওতো সংসার রয়েছে। আশা করি সরকার বাহাদুর আমাদের দিকে তাকাবেন।

তিনি জানান, শাখা ডাকঘরের কর্মীরা চার হাজারের কিছু বেশি সম্মানী পেয়ে থাকেন।

প্রসঙ্গত অবিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, স্বতন্ত্র বেতন স্কেল গঠন, আট ঘন্টা কর্মসয়ম নির্ধারণ, ইনক্রিমেন্ট,  উৎসব ভাতা, নিয়োগকরণ, অবসরকালীন ভাতাসহ নয় দফা দাবী বাস্তবায়নে আন্দোলণ করে আসছে শাখা ডাকঘরের কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখের বেশি যাত্রী বহন করেছে মেট্রোরেল

নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত

খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের তুমুল সংঘর্ষ আহত অন্তত ৫০

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা

রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ, পরে মৃত অবস্থায় উদ্ধার 

বাড়লো বিদ্যুতের দাম; গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বৃদ্ধি

১০

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

১১

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গ্লোবাল স্টেজে প্রবেশ করেছে : রাষ্ট্রদূত মুশফিক

১২

এক মামলায় জামিন পেলেন ডা. দীপু মনি

১৩

‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

১৬

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

১৭

আত্মপক্ষ শুনানি শেষ, যুক্তিতর্ক শুনানি বৃহস্পতিবার

১৮

ঈদের দাওয়াত খেতে এসে জমি সংক্রান্ত বিরোধে শ্যালককে মারপিট, হাসপাতালে মৃত্যু

১৯

‘স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি’ : আদালতকে স্বপ্না

২০