RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২ জুন ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন

চিকিৎসাধীন দিনাজপুর-২ এর সংসদ প্রার্থী ও প্রবীণ শিক্ষকের খোঁজ নিলেন জেলা জামায়াতের আমির

ছবিঃ আরসিটিভি

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম এবং দিনাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র প্রবীণ শিক্ষক কাদের নেওয়াজের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন জেলা জামায়াতের আমির।

​আজ ২ জুন (মঙ্গলবার) দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন এই দুই ব্যক্তিত্বকে দেখতে যান জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।

​হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় আহত হন অধ্যক্ষ আফজালুল আনাম। মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হলে তাকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২ জুন (মঙ্গলবার) একই হাসপাতালে ভর্তি হন প্রবীণ শিক্ষক কাদের নেওয়াজ।

​পরিদর্শনকালে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান চিকিৎসাধীন উভয়ের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সাধারণ রোগীদের খোঁজখবর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার : হুইপ দুলু

চিকিৎসাধীন দিনাজপুর-২ এর সংসদ প্রার্থী ও প্রবীণ শিক্ষকের খোঁজ নিলেন জেলা জামায়াতের আমির

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর

৪০০ বছরের ‘জিনের বাদশা’ সেজে ২১ লাখ টাকা আত্মসাৎ: নেপথ্যের সেই মহাপ্রতারক গ্রেপ্তার

খেলাপি ঋণ তিন মাসে বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

নাগেশ্বরীতে বাঁশের সাঁকো ভেঙে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

১০

এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর

১১

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১২

রুলি নাকি মুসো, আর্জেন্টিনার গোলপোস্টে মার্টিনেজের বিকল্প কে?

১৩

নীলফামারীতে গরমে হাসাপাতালে বাড়ছে রোগী, চাহিদমত মিলছে না ঔষধ 

১৪

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

১৫

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ

১৬

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

১৭

আজই শেষ হতে পারে ১৮ সাক্ষীর সাক্ষ্য

১৮

গাইবান্ধায় গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

২০