RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৮

ছবিঃ সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।  সোমবার (১ জুন) ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ১৯ জন।

বিষয়টি নিশ্চিত করে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,  নাবাতিয়েহ গভর্নরেটের দেইর আল-জাহরানি এলাকায় এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। আহতদের মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী আছেন।

এর একদিন আগে রোববারও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ১৭ মে থেকে এটি আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরাইলি হামলায় ৩ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যায় আমার স্ত্রী নির্দোষ: আসামি সোহেল

ঈদের ছুটি শেষে বাংলাবান্ধায় আমদানি রপ্তানি শুরু

পদত্যাগপত্র জমা দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল জামায়াত নেতার

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৮

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

আইপিএলে যত পুরস্কার জিতলেন সূর্যবংশী

১০

ইউটিউবে এআই ভিডিওতে যুক্ত হবে বিশেষ লেবেল

১১

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৫ হাজারের বেশি যানবাহন

১২

নাটোরে সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, আহত ১

১৩

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

১৪

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক

১৫

আদালতে সোহেল রানা, আজই শুরু হচ্ছে রামিসা হত্যার বিচারকাজ

১৬

আজ ০১ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ০১ জুন ২০২৬

১৮

মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৯

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

২০