RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

আইপিএলে সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ কামিন্স

ছবিঃ সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব হোসাইনের প্রশংসায় মাতলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন ফাস্ট বোলার ঈশান মালিঙ্গাকেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ৫৫ রানের জয়ের দলের দুই তারকার প্রশংসা করেন কামিন্স। সেই ম্যাচে ঈশান কিষাণের ৪৬ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে হায়দরাবাদ ৪ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। এরপর বেঙ্গালুরুর রান তাড়ার গতি থামিয়ে দিতে সাকিব হুসাইন ও মালিঙ্গা তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

আইপিএলের চলমান মৌসুমে সাকিব ও মালিঙ্গা মিলে যৌথভাবে ৩৪টি উইকেট নিয়েছেন। অন্যদিকে কোমরের হাড়ের চোটের (লাম্বার বোন স্ট্রেস ইনজুরি) কারণে টুর্নামেন্টের একটি অংশ মিস করা কামিন্স ৭ ম্যাচে নিয়েছেন আটটি উইকেট। অস্ট্রেলিয়ান তারকা কামিন্স বলেন, ‘ওরা দুর্দান্ত খেলছে। সত্যি বলতে, আমি নিজেও ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

এসময় তিনি আরও যোগ করেন, ‘ঈশান মালিঙ্গা দারুণ ফর্মে আছে এবং সে বৈচিত্র্যময় বোলিং করছে। আর সঙ্গে অবশ্যই সাকিব তো আছেই। তাই এটি একজন অধিনায়কের জন্য স্বপ্নের মতো (ক্যাপ্টেনস ড্রিম)।’ হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানান, মৌসুমের বাজে শুরু কাটিয়ে ওঠার পেছনে তাদের বোলিং ইউনিটের পারফরম্যান্সই ছিল মূল চাবিকাঠি। তিনি বলেন, ‘এই তিনজন ফাস্ট বোলার অসাধারণ করেছে।’

ভেট্টোরি আরও বলেন, ‘হর্ষ দুবে, শিবাং (কুমার), নীতিশ (কুমার রেড্ডি) ও (প্রফুল্ল) হিঙ্গের অবদান ছিল, যার কারণে আমরা প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরেও ঘুরে দাঁড়াতে পেরেছি। এর পরের ১২টি ম্যাচের মধ্যে আটটিতে জয় পাওয়াটা সত্যিই ওদের কৃতিত্ব। আমাদের ব্যাটিং ইউনিট যেমন খেলবে তা আমরা অনুমান করতে পেরেছিলাম, তবে বোলাররা যেভাবে তাদের পরিপূরক হিসেবে দায়িত্ব পালন করেছে, ঠিক সেই কারণেই আজ আমরা এই অবস্থানে আসতে পেরেছি।’

বড় ব্যবধানে হারলেও বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকেই লিগ পর্ব শেষ করেছে। আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা দ্বিতীয় স্থানে থাকা গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে, আর বুধবার এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে হায়দরাবাদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

বিশ্ববাজারে কমল তেলের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

নেইমার নয়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন অন্য কেউ!

১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে থার্ড টার্মিনালের কাজ চলছে

ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে বাবা-মেয়ে নিহত

৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঈদের দিন সকাল থেকে আবহাওয়া যেমন থাকবে!

গাইবান্ধায় ট্রাক চাপায় প্রাণ হারালেন সাবেক যুগ্ম জজ আব্দুল আউয়াল 

১০

খালেদা জিয়ার উপহারের সেই ‘কালা মানিক’ বিক্রি হলো ২০ লাখে

১১

সৌদি আরবে ঈদ উদযাপন করবেন জামায়াত আমির

১২

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

১৩

রংপুরসহ দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

আইপিএলে সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ কামিন্স

১৫

‎ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ ঘোষণা,যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে

১৬

মেসির চোট নিয়ে আর্জেন্টিনা থেকে যে খবর এলো

১৭

দ্রোহের কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ

১৮

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন করবে প্রেস উইং

১৯

মানিকগঞ্জে মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

২০