RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৭:২০ অপরাহ্ন

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩.৫ কেজি গাঁজাসহ আটক ২

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সদর কোম্পানী, রংপুরের একটি আভিযানিক দল কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মৃত লাল মোহাম্মদের পরিত্যক্ত বাড়ির দক্ষিণ দুয়ারী টিনের ঘরের খাটের নিচ থেকে গোলাপি রঙের পলিথিনে মোড়ানো ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কোহিনুর রহমান (৩০) ও খোকন মিয়া (২৬) নামে দুইজনকে আটক করা হয়। আটকরা কালীগঞ্জ উপজেলার খামারভাতী ও বোতলা এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩.৫ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধায় মাদক বাল্য বিবাহ ইভটিজিং সহ নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন 

কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে আহত ৬

গাইবান্ধার ধাপেরহাটে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস,ও জরিমানা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

বাংলাদেশ অলিম্পিক দল ঘোষণায় অবিশ্বাস্য চমক

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

১০

‎লালমনিরহাটে বসতঘর থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ স্থানীয়দের

১১

ফুলছড়িতে নারী-শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

১২

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর নির্বাচিতদের তালিকা প্রকাশ,মনোনীতা দাশ শ্রেষ্ঠ ইউএনও

১৩

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত, আহত ১

১৪

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

১৫

পাঁচ থেকে সাত দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে

১৬

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টোল আদায়

১৭

আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল, বিচার শুরু হবে আজই

১৮

কোরবানির পশু কাটতে বিমানে ঢাকায় যান সৈয়দপুরের কসাইরা

১৯

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

২০