RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২৪ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

কোরবানির পশু কাটতে বিমানে ঢাকায় যান সৈয়দপুরের কসাইরা

ছবিঃ সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরের শতাধিক কসাই কোরবানির পশু কাটার জন্য ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ট্রেন বাসে করে এখন পর্যন্ত অনেক কসাই ঢাকায় পৌঁছেছেন। সৈয়দপুরে বিমানবন্দর থাকায় কেউ কেউ বিমানের টিকিট কেটেছেন ঈদের এক দুইদিন আগে ঢাকায় যেতে।

গত কয়েকবছর ধরে পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস টুকরো ও ভাগ বাটোয়ারার কাজে দক্ষ সৈয়দপুরের শতাধিক কসাই রাজধানী ঢাকামুখী হয়।

ঈদের তিন দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গরু কাটার কাজ করেন তারা। এই কয়েকদিনেই কসাইরা সম্মিলিতভাবে প্রায় ২০ লাখ টাকার মতো আয় করেন।

রবিউল ইসলাম নামে একজন মাংস ব্যবসায়ী বলেন, আমি এলাকায় গরুর মাংস বিক্রি করে থাকি, ঈদ আসলে  ঢাকায় গিয়ে কুরবানীর গরু জবাই করে প্রস্তুত করি। এতে বাড়তি লাভ হয়।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশি বলেন, এবার ঈদের আগের দিন ১০ জনের একটি দল নিয়ে বিমানে ঢাকায় যাব। ইতোমধ্যে টিকিটও কাটা হয়েছে। দলটিকে তিন ভাগে ভাগ করে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের বাপ-দাদারাও ঢাকায় গিয়ে কোরবানির কাজ করতেন। পশু জবাই থেকে শুরু করে চামড়া অক্ষত রেখে ছাড়ানো, মাংস পিস করা ও হাড় আলাদা করা সব কাজেই দক্ষতা রয়েছে। ছোটবেলা থেকেই আমরা এসব শিখে বড় হয়েছি।

সৈয়দপুর গোলাহাট এলাকার কসাই সুলতান বলেন, মাস খানেক আগেই ঢাকার অনেক পরিবার বুকিং দিয়ে রাখেন। ঢাকার মোহাম্মদপুরে আমার আত্মীয় থাকায় আমি গত ২১ মে তিনজনের একটি দল নিয়ে বিমানে করে ঢাকায় চলে এসেছি। হাজারে ২০০ টাকা রেটে চুক্তি হয়। অর্থাৎ এক লাখ টাকার গরু কাটলে কসাই পান প্রায় ২০ হাজার টাকা। আয় যেহেতু হবে তাই বিমানে যাতায়াত করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩.৫ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধায় মাদক বাল্য বিবাহ ইভটিজিং সহ নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন 

কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে আহত ৬

গাইবান্ধার ধাপেরহাটে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস,ও জরিমানা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

বাংলাদেশ অলিম্পিক দল ঘোষণায় অবিশ্বাস্য চমক

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

১০

‎লালমনিরহাটে বসতঘর থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ স্থানীয়দের

১১

ফুলছড়িতে নারী-শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

১২

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর নির্বাচিতদের তালিকা প্রকাশ,মনোনীতা দাশ শ্রেষ্ঠ ইউএনও

১৩

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত, আহত ১

১৪

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

১৫

পাঁচ থেকে সাত দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে

১৬

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টোল আদায়

১৭

আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল, বিচার শুরু হবে আজই

১৮

কোরবানির পশু কাটতে বিমানে ঢাকায় যান সৈয়দপুরের কসাইরা

১৯

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

২০