RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৮ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

দুপুরের মধ্যে রংপুরসহ ১১ জেলায় বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আভাস

ছবিঃ সংগৃহীত

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রবিবার (১৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১৮ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কম থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করল পর্তুগাল

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট

নীলফামারীতে শুরু হলো ‘ভুমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা

‎লালমনিরহাটে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন

নীলফামারীতে ঈদ উপলক্ষ্যে উপহার পেলেন ৩২৭ আনসার সদস্য 

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

গাইবান্ধায় ভুমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত 

নাগরিক সেবা হতে হবে মানবিক, সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী পুতুল

একদিনে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ ৫ কোটি ইউরো নির্ধারণ করল ইরান!

১০

লেবাননের বাসিন্দাদের নতুন হুমকি দিল ইসরায়েলি বাহিনী

১১

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

১২

১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

১৩

কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

১৪

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

১৫

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

১৭

চূড়ান্ত দল ঘোষণায় চমকের ইঙ্গিত আর্জেন্টিনার, নতুন কৌশল ফাঁস

১৮

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭ টি কোচ

২০