RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন

গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মায়েরও মৃত্যু

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের সবাই প্রাণ হারালেন। গত সোমবার থেকে আজ শুক্রবারের মধ্যে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা, মা ও তাদের তিন সন্তান।

শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা সালমা আক্তার (৩২)।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার পরিবারের প্রধান আবুল কালাম (৩৫) প্রথম মারা যান। এরপর বুধবার মারা যায় ছোট মেয়ে কথা (৪)। গতকাল বৃহস্পতিবার সকালে বড় ছেলে মুন্না (১২) এবং দুপুরে মেজ মেয়ে মুন্নি (৭) মারা যায়। শুক্রবার সকালে মা সালমা আক্তারের মৃত্যুর মাধ্যমে এই পরিবারের শেষ প্রদীপটিও নিভে গেল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নিহতদের মধ্যে সালমা আক্তারের শরীরের ৬০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সবার অবস্থাই প্রথম থেকে অত্যন্ত সংকটাপন্ন ছিল।

গত রোববার ভোরে ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি নয়তলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপলাইনের লিকেজ থেকে রাতে ঘরের ভেতর গ্যাস জমে ছিল। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বা বৈদ্যুতিক সুইচ অন করার সময় বিকট বিস্ফোরণে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে পরিবারের পাঁচ সদস্যই গুরুতর দগ্ধ হন।

নিহত আবুল কালাম পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়। তারা জীবিকার তাগিদে নারায়ণগঞ্জের ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

নেতানিয়াহুর সফরের কথা ফাঁস করায় ইসরায়েলের ওপর ক্ষুব্ধ আমিরাত

যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই

ঠাকুরগাঁও সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র উদ্ধার

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ৩ জনের নামে মামলা

ট্রাম্পকে চীনা গোলাপের বীজ উপহার দেবেন শি জিনপিং

গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মায়েরও মৃত্যু

কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

১০

কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

১১

নামাজের সময়সূচি – ১৫ মে ২০২৬

১২

সাঘাটায় ব্রিজের নিচে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ

১৪

ঈদে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি

১৫

গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

সরকারি নির্দেশনা অমান্য, নিজের খুশি মতো স্কুলে আসেন শিক্ষকরা 

১৭

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

১৮

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

১৯

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

২০