RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১২ মে ২০২৬, ১:২৩ অপরাহ্ন

‎বড়পুকুরিয়ায় জ্বালানি খাতের উন্নয়নে দেশীয় সম্পদ আহরণের ওপর গুরুত্বারোপ

ছবিঃ আরসিটিভি

‎বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে ধাবিত করা হয়েছিল। বর্তমান সরকার দেশীয় সম্পদ আহরণের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

‎মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী বলেন, জনগণের সরকার হিসেবে বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন এগিয়ে নিতে বদ্ধপরিকর। দেশের জ্বালানি চাহিদা পূরণে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদ আহরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

‎কয়লা বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের বিষয়ে তিনি জানান, এ নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পূর্ণাঙ্গ উৎপাদন চালু না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগের সরকারের সময়কার নানা সমস্যার কারণে এটি পুরো সক্ষমতায় পরিচালিত হয়নি। তবে বর্তমান সরকার তিনটি ইউনিট একসঙ্গে চালুর লক্ষ্যে কাজ করছে।

‎এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
‎পরে মন্ত্রী মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বড়পুকুরিয়ায় জ্বালানি খাতের উন্নয়নে দেশীয় সম্পদ আহরণের ওপর গুরুত্বারোপ

সন্তানের চোখের দৃষ্টিশক্তি ফেরাতে মায়ের আকুতি, সাহায্যের অপেক্ষায় ছোট্ট সুমনা

‎বদরগঞ্জে ভ্যানচালক আরিফ হত্যা মামলার আসামি গোপাল ব্যানার্জি র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ‎

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

দিনাজপুরে র‌্যাব- ১৩ এর অভিযানে ৬.৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি জব্দসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে বিভিন্ন আয়োজনে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস

দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে সৎ ভাই ও বাবাকে খুন করলো ছেলে

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

কোরবানির পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

আরও ২ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন

১০

দুপুরের মধ্যে রংপুরসহ ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

১২

ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

১৩

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানীতে দাফন

১৪

আজ ১২ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১২ মে ২০২৬

১৬

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়

১৭

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘স্পার্ক’, রংপুরসহ দেশের বেশকিছু অঞ্চলে ভারী বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৯

বান্দরবানে বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০