RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ মে ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

পদত্যাগ করলেন ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগকে নিজের জন্য সম্মানের বলে উল্লেখ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সাইফুদ্দীন আহমদ জানান, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। আমি এই মুহূর্তে কিছুটা বিশ্রামে থাকতে চাই। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।’

তবে তার পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে কে দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি ৫ তারকা, গভীর সংকটে অস্ট্রেলিয়ার ক্রিকেট

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ

নাটোরে বিদেশি পর্যটক হেনস্তা, আটক ২

গাইবান্ধায় ঘুষ দাবি করে ভুয়া দুদক কর্মকর্তা আটক

বিরল রোগে হারিয়েছেন ২ সন্তানকে, তৃতীয় ছেলেকে বাঁচাতে মায়ের লিভার দান

রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

পদত্যাগ করলেন ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন

উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি, লিসা ও নোরা ফাতেহিদের সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

১০

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ

১১

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা

১২

হামে মৃত্যু ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

১৩

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৪

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

১৫

নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

১৬

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার!

১৭

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

১৮

অ্যাপ সরিয়ে দেওয়ায় অ্যাপলের বিরুদ্ধে মামলা

১৯

মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

২০