RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ, তামিমকে ধন্যবাদ জানাল পেশোয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল নাহিদ রানাকে। এরপর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দিলেও পিএসএলে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে তার দল পেশোয়ার জালমি ফাইনালে উঠায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন তিনি।

মূলত পেশোয়ার জালমির অনুরোধেই ফাইনাল খেলার এনওসি পেয়েছেন নাহিদ। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার জাভেদ আফ্রিদি। নাহিদকে খেলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ।’

পিএসএলের এবারের আসরের আগে নিলাম থেকে ৬০ লাখ রুপিতে নাহিদকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি। দেশে ফেরার আগে পেশোয়ারের হয়ে ৫ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন নাহিদ। যেখানে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৪২।

কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার। আগামী ৩ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো ঠিক হয়নি। মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান ও ইসলামাবাদের মধ্যে যেকোন একটি দল ফাইনালে যাওয়ার সুযোগ পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দ দূষণ রোধে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালত, ১০ যানবাহনকে জরিমানা

ভদ্রতার দিন শেষ, রাইফেল হাতে ইরানকে হুমকি ট্রাম্পের

‎লালমনিরহাটে ব্র্যাক সীডের GAP বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

সুস্থ জীবনের আহ্বানে লালমনিরহাটে শব্দ সচেতনতা দিবস পালিত

বিরল সীমান্তে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

পঞ্চগড়ে স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ, তামিমকে ধন্যবাদ জানাল পেশোয়ার

১০

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

১১

মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

১২

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৩

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

১৪

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে

১৫

জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পেতে সময় লাগবে প্রায় ১০ মাস

১৬

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

১৭

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

১৮

সিরিজ জয়ের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

১৯

দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

২০