RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ৯৮ বোতল এসকাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘এসকাফ’  জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ভোর ৩টা ৫০ মিনিটে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় ধৃত আসামি মোঃ রবিউল ইসলাম (৩৪) এর বসতবাড়ির উঠান থেকে তার হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিক ব্যাগে রাখা ৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘এসকাফ’ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম তালুকদুলালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শাহজাহান আলী এবং মাতার নাম হাসনা বেগম।

র‍্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি বিলাসে পরীমণি

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ৯৮ বোতল এসকাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ

বজ্রপাত থেকে বাঁচতে সরকারের পরিকল্পনা জানালেন ত্রাণমন্ত্রী

এতো বজ্রপাত সুনামগঞ্জে জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

বাংলাদেশ থেকে ফেরার পথে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

১০

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১১

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

১২

কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

র‌্যাবের অভিযানে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার

১৪

জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়

১৫

হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

১৬

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৭

ইউরোপ মাতাতে যাচ্ছেন জেমস

১৮

৯ বছরের শিশুকে হাত-পা বেঁধে ‘ধর্ষণ’

১৯

ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ১৭ মে থেকে শুরু যুক্তিতর্ক

২০