RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ১:২৬ অপরাহ্ন

সীমান্তে মানবিক উদ্যোগ: লালমনিরহাটে শিক্ষার্থীদের পাশে ১৫ বিজিবি

ছবিঃ আরসিটিভি

অদ্য ২৬ এপ্রিল ২০২৬ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সর্বদা নিয়োজিত রয়েছে। আজকের এই ক্ষুদ্র উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন, এক বছরে ৫১৫টি এডিআর নিষ্পত্তি

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, গ্রেফতার ৩

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আগামী দুইদিন ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি, দাবি সংবাদমাধ্যমের

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

১০

সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

১২

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৩

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

১৪

আবারও বাড়ল তেলের দাম

১৫

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

১৭

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

১৮

দেশে কমেছে স্বর্ণের দাম, আজকের বাজারদর কত

১৯

হাসির আড়ালে লুকানো কষ্ট: ঢাকী বানিয়ে কোনো রকমে বেঁচে আছেন কামিনি দাস

২০