RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১:১৯ অপরাহ্ন

গেটাফেকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা

ছবিঃ সংগৃহীত

মার্কাস র‍্যাশফোর্ডের গোলে গেটাফেকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। গত শুক্রবার রিয়াল মাদ্রিদ বেতিসের সাথে ড্র করায় যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, হান্সি ফ্লিকের দল তা ভালোভাবেই কাজে লাগিয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা ফরোয়ার্ড র‍্যাশফোর্ড দ্বিতীয়ার্ধে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে লিগের বাকি ৫ ম্যাচ হাতে থাকতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। এটি হতে যাচ্ছে ক্লাবটির ২৯তম লিগ শিরোপা।

ম্যাচের ৪৫ মিনিটে পেদ্রির এক চমৎকার পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন ফেরমিন লোপেজ।

বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে যাওয়ায় এদিন বার্সা তাদের পোস্টার বয় লামিন ইয়ামালকে ছাড়াই মাঠে নামে। র‍্যাশফোর্ড শুরুতে বেঞ্চে থাকলেও ম্যাচের ৬০ মিনিটে রুনি বারদঘজির বদলি হিসেবে মাঠে নামেন।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা গেটাফে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। কিন্তু ম্যাচের শেষ দিকে রবার্ট লেভানডফস্কির বাড়ানো বল ধরে নিজের অর্ধ থেকে একাই দৌড়ে গিয়ে গোলকিপার ডেভিড সোরিয়াকে পরাস্ত করেন র‍্যাশফোর্ড। লা লিগায় এটি তার সপ্তম গোল।

এই জয়ের ফলে শিরোপার সুবাস এখন বার্সেলোনার ড্রেসিংরুমে। ৫ ম্যাচ থেকে মাত্র কয়েক পয়েন্ট পেলেই আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হবে কাতালানরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আগামী দুইদিন ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি, দাবি সংবাদমাধ্যমের

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

১০

আবারও বাড়ল তেলের দাম

১১

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

১২

মমেক হাসপাতালে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

১৪

দেশে কমেছে স্বর্ণের দাম, আজকের বাজারদর কত

১৫

হাসির আড়ালে লুকানো কষ্ট: ঢাকী বানিয়ে কোনো রকমে বেঁচে আছেন কামিনি দাস

১৬

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

১৭

বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা, চোটে পড়লেন এমবাপ্পে

১৮

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

১৯

নীলফামারীতে বৃদ্ধসহ শিয়ালের কামড়ে আহত ৭ 

২০