লাইফস্টাইল ডেস্ক 

অগোছালো জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে নানা রোগ বাসা বাঁধে। তবে প্রতিদিন সকালে খালি পেটে ঘরোয়া উপাদানে তৈরি কিছু পানীয় পান করলে অনেক কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন, জেনে নিই।
হলুদের পানি
হলুদ শরীরের ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে।
এক গ্লাস গরম পানিতে ১ চামচ হলুদ এবং এক চিমটি গোলমরিচ মিশিয়ে সকালে পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়।
মেথির পানি
মেথি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে এবং খারাপ কোলেস্টেরল কমায়। এক চা চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি ছেঁকে পান করুন। ভালো ফলের জন্য ভেজানো মেথি চিবিয়েও খেতে পারেন।
জিরা ও জবের পানি
হজমশক্তি বাড়াতে এবং শ্বাসকষ্টের সমস্যা কমাতে জিরা ভেজানো পানি ফুটিয়ে পান করুন। রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতে জবের পানি বেশ কার্যকর। এক টুকরো জবের ডাঁটা ১৫ মিনিট পানিতে ফুটিয়ে সেই পানি ছেঁকে পান করুন।
লেবু-মধুর পানি
ওজন কমাতে ও ত্বক উজ্জ্বল করতে লেবু জলের জুড়ি নেই।
এক গ্লাস গরম পানিতে একটি লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এবং সারাদিন সতেজ থাকা যায়। এটি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণেও সাহায্য করে।
মন্তব্য করুন