RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, উৎপাদন নেমে ৩৮ মেগাওয়াটে

ছবিঃ সংগৃহীত

‎বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের মধ্যে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন নেমে এসেছে মাত্র ৩৮ মেগাওয়াটে। কাপ্তাই হ্রদের পানির স্তর কমে যাওয়ায় কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ হয়ে গেছে। বর্তমানে মাত্র একটি ইউনিট চালু রেখে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৈনিক ২৪০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রে পানির সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাপ্তাই হ্রদের স্বাভাবিক পানি ধারণক্ষমতা ১০৯ ফুট (এমএসএল) হলেও রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানির স্তর থাকার কথা ৮৩ ফুট (এমএসএল)। কিন্তু পানি আছে প্রায় ৭৭.২০ ফুট (এমএসএল) যা নির্ধারিত মাত্রার চেয়ে ৫.৪ ফুট কম।

‎পানির এই ঘাটতির কারণে এক, তিন, চার ও পাঁচ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু দুই নম্বর ইউনিট চালু রয়েছে, যার মাধ্যমে সীমিত আকারে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে।

‎কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন গড়ে ০.১৮ থেকে ০.২০ ফুট হারে হ্রদের পানির স্তর কমছে। অনাবৃষ্টি ও তীব্র তাপদাহের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে এবং আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলে উৎপাদন আরও কমে যেতে পারে। পানির স্তর ৭০ ফুটের নিচে নেমে গেলে কেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

‎কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, পানির অভাবে কেন্দ্রের চারটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। বর্ষা মৌসুম শুরু না হওয়া পর্যন্ত এই সংকট হতে উত্তরণ সম্ভব নয়।

প্রসঙ্গত,এর আগে ২০২৩ সালের ৪ এপ্রিল বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন ২৫ মেগাওয়াটে নেমে এসেছিল।‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে বাংলাদেশ

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ২৮ কোটি!

সীমান্তে মানবিক উদ্যোগ: লালমনিরহাটে শিক্ষার্থীদের পাশে ১৫ বিজিবি

জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দিনাজপুরের আরিফ মুন

গেটাফেকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা

ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি

১০

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

১১

বাসের বর্ধিত ভাড়া কার্যকর আজ থেকে

১২

শিশুদের দিয়ে ভোট আদায়ের চেষ্টা, বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

১৩

এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি

১৪

ইরানে আঠা কারখানায় ভয়াবহ আগুন

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা

১৬

৩৬ বলের সেঞ্চুরিতে সূর্যবংশীর যত রেকর্ড

১৭

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

১৮

বজ্রপাতে প্রাণ গেল চা শ্রমিকের

১৯

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও

২০