RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

কুড়িগ্রামের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ

ছবিঃ আরসিটিভি

 

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। মানবিক এই উদ্যোগে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রত্যন্ত এই অঞ্চলের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবি। এসময় বিজিবি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রোগের জন্য বিভিন্ন প্রকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। ফলে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সাধারণ মানুষ।
চিকিৎসা নিতে আসা আমেনা বেগম বলেন, “চরে চিকিৎসার সুযোগ খুবই কম। দূরে গিয়ে চিকিৎসা নেওয়াও আমাদের জন্য কঠিন। বিজিবির এই কাজ আমাদের জন্য অনেক উপকারে এসেছে।
আব্দুল আজিজ নামের একজন বলেন, এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে আমরা অনেক উপকৃত হবো। সরকারের পাশাপাশি বিজিবির এই মানবিক কাজ সত্যিই প্রশংসনীয়।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন, “সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৭ কোটি টাকার রক ফসফেট আমদানি করবে সরকার

পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা পরিষদের আলোচনা সভা

নিউজিল্যান্ডকে হারিয়ে দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

মুখোমুখি হচ্ছে চেন্নাই-মুম্বাই, ফিরছেন ধোনি-রোহিত?

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেল ইরান

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

গ্রামে সেচ নিশ্চিত করতে ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে : জ্বালানী মন্ত্রী

১০

ভুরুঙ্গামারীতে জ্বালানি বিক্রয়ে অনিয়মের অভিযোগ 

১১

কুড়িগ্রামের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ

১২

ফিজের পর রানার আঘাত, ৫৪ রানে নেই নিউজিল্যান্ডের ২ উইকেট

১৩

আবারও অচল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র: সংকটে উত্তরের ৮ জেলা

১৪

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

১৫

আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক

১৭

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে : শিক্ষামন্ত্রী

১৮

যুদ্ধাবস্থায় পদত্যাগ করলেন মার্কিন নৌবাহিনীর প্রধান

১৯

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সীমা

২০