RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় র‍্যাব-১৩ এর এক অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৩, রংপুর সিপিএসসি’র একটি আভিযানিক দল ১৯ এপ্রিল ২০২৬ বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত মোঃ শফিকুল ইসলামের বাড়ির সামনে একটি বেগুন ক্ষেতের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২০০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ শফিকুল ইসলাম (৫৫), পিতা-আব্দুল হামিদ, মাতা-অজুবে বেগম, সাং-দীঘলটারী, ইউপি-দুর্গাপুর, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি খাওয়ার ৩০ মিনিট পর আপনার শরীরে আসলে কী ঘটে

শান্ত-তানজিদের ব্যাটিং বীরত্বে সিরিজে সমতা আনল বাংলাদেশ

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর সংবাদ সম্মেলন

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তেজনার মধ্যেই কমলো স্বর্ণের দাম, মূল্যস্ফীতির আশঙ্কা 

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

উলিপু‌রে বৃদ্ধ বাবার ওপর দুই ছেলের হামলার অভিযোগ

ক্রিকেট খেলায় স্লেজিংকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে হাতাহাতি, একাধিক শিক্ষার্থী আহত

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল,দিশেহারা পরীক্ষার্থী ও অভিভাবকরা

১০

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

১১

যাত্রা করলো দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

১২

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

১৩

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

১৪

সংরক্ষিত নারী আসনে রংপুর থেকে বিএনপির মনোনয়ন পেলেন রেজেকা সুলতানা ফেন্সি

১৫

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

১৬

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

১৭

সৈয়দপুরে গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার 

১৮

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা বিচারের দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার কে স্মারকলিপি প্রদান

১৯

লালমনিরহাটে যুবক সুমনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি

২০