RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

মেসির জোড়া দুই গোলে কলোরাডোকে ৩-২ হারাল ইন্টার মিয়ামি

ছবিঃ সংগৃহীত

শনিবার ৭৫ হাজারেরও বেশি দর্শকের সামনে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। কলোরাডো র্যাপিডসের বিপক্ষে এই জয়ে নতুন কোচ গিয়ের্মো হোইয়োস অভিষেক ম্যাচেই সাফল্য পেলেন।

মাত্র চার মাস আগে ক্লাবকে প্রথম এমএলএস কাপ জেতানো হাভিয়ের মাসচেরানো ‘ব্যক্তিগত কারণে’ মঙ্গলবার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর হোইয়োস কোচ হিসেবে যোগ দেন। তার দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল প্রথম ম্যাচ।

এই ম্যাচে আবার আরেক ইতিহাস গড়ে মিয়ামি। মেসিকে দেখার বিশাল চাহিদার কারণে ম্যাচটি ডেনভারের বড় এনএফএল স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছিল। মোট ৭৫ হাজার ৮২৪ জন দর্শক উপস্থিত ছিলেন এই ম্যাচে। এটি এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক সংখ্যা।

মিয়ামি শুরুতে কিছুটা ধীরলয়েই খেলছিল। তবে কলোরাডো নিজেদের অর্ধ থেকে বল বের করতে গিয়ে বিপদে পড়ে। জশ আতেনসিও বক্সের মধ্যে ইয়ানিক ব্রাইটকে ফেলে দিলে পেনাল্টি পায় মিয়ামি।

দীর্ঘ ভিএআর চেকের পর পেনাল্টি পায় দলটি, মেসি গোলরক্ষককে ফাঁকি দেন, শান্তভাবে বলটি মাঝবরাবর পাঠিয়ে দেন জালে। বিরতির আগেই মেসির ফ্লিকে বল পেয়ে মাতেও সিলভেত্তি ক্রস করলে হেরমান বেরতেরামে হেডে গোল করে মিয়ামিকে ২-০ তে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কলোরাডো। রাফায়েল নাভারো নিজের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন। এর মাত্র চার মিনিট পর লুকাস হেরিংটনের নিখুঁত পাসে দারেন ইয়াপি সমতা ফেরান।

তবে স্বাগতিকদের জয়ের পথ রোধ করেন মেসি। ম্যাচের শেষ দশ মিনিটে রদ্রিগো দে পলের থ্রু বলে দৌড়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মধ্য দিয়ে বাঁ পায়ে শট করেন মেসি। বলটি কোণে গিয়ে জালে জড়ায়।

৩-২ গোলের জয় নিশ্চিত করে মিয়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে উদ্বোধন হলো “ইভেন্ট ক্যাসেল বিডি”

জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার: সারজিস আলম

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান

মাননীয় আদালত, আমি বরখাস্ত নই : ট্রাইব্যুনালে জিয়াউল

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

জ্বালানি তেলের সংকট, ক্ষোভে মোটরসাইকেল ভাঙলেন যুবক

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

জামিন নিতে গিয়ে আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

ফিলিং স্টেশনে সিগারেট থেকে মোটরসাইকেলে আগুন

আবার বাড়ল এলপি গ্যাসের দাম

১০

সিরিজ বাঁচাতে একাদশে থাকছেন মোস্তাফিজ

১১

রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

১২

গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ।

১৩

ফুলবাড়ীতে ৭৬ কেজি গাঁজাসহ যুবলীগ নেতা আটক

১৪

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে প্রায় ২ লাখ টাকার ভারতীয় শাড়ি সহ গরু জব্দ

১৫

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১৬

কুয়েতের পুলিশ ধরে পাঠিয়ে দেয় দেশে, শোকে বিমানবন্দরেই মৃত্যু প্রবাসীর

১৭

এবার আরেকটি প্রণালি বন্ধের হুঁশিয়ারি, চাপ বাড়ছে ট্রাম্পের

১৮

নেতানিয়াহুই ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন: কমলা হ্যারিস

১৯

রাতের আঁধারে বিদ্যালয়ে ভয়াবহ আগুন, মুহূর্তেই সব ছাই

২০