RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

নীলফামারীতে ২ লক্ষাধিক শিশুকে দেওয়া হবে হামের টিকা 

ছবিঃ আরসিটিভি

সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নীলফামারীতে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় জেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ইপিআই সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ হামের টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ১ হাজার ১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে অতিরিক্ত একটি ডোজ পাবে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াবে।

ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, “হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকেরা যেন অপপ্রচারে বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আতিউর রহমান শেখ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ২ লক্ষাধিক শিশুকে দেওয়া হবে হামের টিকা 

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক

লেবাননেও গাজার মতো ‘ইয়েলো লাইন’ ঘোষণা করল ইসরায়েল

জানালার ফাঁক দিয়ে নজরদারি ভিন্নধর্মী পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ডিপিএল মাঠে গড়ানোর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ

‘টপ গান ৩’ দিয়ে ফিরছেন টম ক্রুজ

শিরোপা খরা কাটানোর মিশনে সোসিয়েদাদের মুখোমুখি অ্যাতলেতিকো

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১১

‘বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু’

১০

হাদি হত্যা মামলায় রিমান্ড শেষে, স্বীকারোক্তি দিলেন অস্ত্র বিক্রেতা হেলাল

১১

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে গুলি

১২

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৪

ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি 

১৫

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৬

ইরানে আংশিকভাবে চালু হয়েছে ৬টি বিমানবন্দর

১৭

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

১৮

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৯

খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য উন্নয়ন হবে — নাটোরে হুইপ দুলু

২০