RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

গুপ্তচরবৃত্তির অভিযোগে, ইরানে শতাধিক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগ জড়িতদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ইরান। এ অভিযানে শত্রুদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অভিযানে ১২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমনকি তারা শত্রুর সামরিক হামলার জন্য পরিস্থিতি তৈরি করতেও সহায়তা করেছেন বলে জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, দেশের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ৭ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান শত্রুপক্ষের কাছে পাঠানোর’ অভিযোগ রয়েছে।

আলজাজিরা জানিয়েছে, মাজানদারান প্রদেশ থেকে আরও ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কেরমান প্রদেশ থেকে ৫১ জনকে আটক করা হয়েছে। তাদের তিনটি তথাকথিত ‘গুপ্তচর দলের’ সঙ্গে সম্পৃক্ততার দাবি করা হয়েছে।

প্রতিবেদেন বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অবস্থাতেই অন্য দেশে হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম দেওয়ার বিষয়টি কখনো আলোচনাতেই আসেনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে তেহরান সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।

ইরান জানায়, সাম্প্রতিক আলোচনা মূলত যুদ্ধ বন্ধের উপায় খোঁজার জন্য হয়েছে, ইউরেনিয়াম নিয়ে কোনো সমঝোতার জন্য নয়। এখন সংঘাতের অবসান ও নিষেধাজ্ঞা প্রত্যাহার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ পাওয়াও তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের সমালোচনা করে তেহরান বলেছে, এটি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং এ ধরনের পদক্ষেপের জবাব দেওয়া হবে।

এদিকে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, একটি সম্ভাব্য চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম ছেড়ে দিলে যুক্তরাষ্ট্র জব্দ করা অর্থ ছাড় দিতে পারে। তবে ইরান এসব তথ্যও প্রত্যাখ্যান করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ২ লক্ষাধিক শিশুকে দেওয়া হবে হামের টিকা 

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক

লেবাননেও গাজার মতো ‘ইয়েলো লাইন’ ঘোষণা করল ইসরায়েল

জানালার ফাঁক দিয়ে নজরদারি ভিন্নধর্মী পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ডিপিএল মাঠে গড়ানোর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ

‘টপ গান ৩’ দিয়ে ফিরছেন টম ক্রুজ

শিরোপা খরা কাটানোর মিশনে সোসিয়েদাদের মুখোমুখি অ্যাতলেতিকো

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১১

‘বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু’

১০

হাদি হত্যা মামলায় রিমান্ড শেষে, স্বীকারোক্তি দিলেন অস্ত্র বিক্রেতা হেলাল

১১

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে গুলি

১২

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৪

ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি 

১৫

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৬

ইরানে আংশিকভাবে চালু হয়েছে ৬টি বিমানবন্দর

১৭

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

১৮

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৯

খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য উন্নয়ন হবে — নাটোরে হুইপ দুলু

২০