RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ১:২১ অপরাহ্ন

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেল স্কুল পোশাক ও ব্যাগ

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩শ’ জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় সদরের বেলগাছা ইউনিয়নের হরিশ^র উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস্ ভিলেজ-এর উদ্যোগে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, হরিশ^র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইন্সট্রাক্টর আব্দুল আওয়াল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির প্রজেক্ট কোঅর্ডিনেটর মখলেসুর রহমান, এসওএস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসওএস চিলড্রেনস্ ভিলেজ বগুড়ার সহকারী পরিচালক ও ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, শিশুদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, একটি শিশুর জন্য শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও সহায়ক উপকরণ। স্কুল পোশাক প্রদান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক।

ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববর্ষের উৎসবে ঘুরতে বেরিয়ে ঘাঘটে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় পহেলা বৈশাখ উদযাপিত

বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডের ২২ জন ‘চূড়ান্ত’

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মসলা জব্দ

নীলফামারীতে মন্দিরের সামনে কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে এসকাফসহ আটক ২ মাদক ব্যবসায়ী

নাটোরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে বিচার শুরু

১০

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

১১

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

১২

২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৩

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেল স্কুল পোশাক ও ব্যাগ

১৪

আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৫

অক্ষয়ের সিনেমা নিয়ে সেন্সরে আপত্তি, ৬৩ দৃশ্য ছাঁটাই?

১৬

চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ

১৭

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ি মধ্যে ৪ জনের বাড়ি দিনাজপুরে

১৯

কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে পোছেঁছেন প্রধানমন্ত্রী

২০