RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে পাঠানো হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রণালির কাছাকাছি পৌঁছানোর পর ইরান সরকারের কাছে অনুমতি চাওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসি- এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি জানান, ইরান সরকারের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। ফলে জাহাজটিকে আপাতত নিরাপদে শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি। তাদের জন্য পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। পাশাপাশি নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে।

বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।
বর্তমান পরিস্থিতিতে জাহাজটির গতিপথ পরিবর্তন করা হলেও নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ—হাসনাতকে স্পিকার

প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা মারা গেছেন

বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটি, ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

হঠাৎ রহস্যময়ী লুকে পরীমণি!

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

চীনের উপহারের হাসপাতাল ৫০০ বেড জেনারেল ও ৫০০ বেড বিশেষায়িত হবে- স্বাস্থ্য সচিব

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

নীলফামারীতে বাংলাদেশ-চীন হাসপাতাল প্রকল্পে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দলের পরিদর্শন

১০

১৫ বিজিবির অভিযানে ডিজেল তেল ও ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১১

আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা

১২

আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতার আবেগঘন বার্তা

১৩

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

১৪

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

১৫

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁয়ের যুবক নিহত

১৬

ঠাকুরগাঁওয়ে বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

১৭

নাটোরে অবৈধ পেট্রোল ব্যবসা: তেল ও মোটরসাইকেল জব্দ

১৮

বুড়িমারী সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

১৯

নাটোরে স্বামী-স্ত্রীর ‘জিন্দা কবর’ রটনা, হাজারো জনতার ভিড়!

২০