RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতার আবেগঘন বার্তা

ছবিঃ সংগৃহীত

ইরানের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার ছেলে ছেলে ও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ বার্তা দিয়েছেন। পিতার মৃত্যুর চল্লিশ দিন পূর্ণ হয়েছে আজ।

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোজতবা খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় তিনি বলেন, “আমরা যুদ্ধ চাইনি এবং এখনও চাই না। কিন্তু কোনো অবস্থাতেই আমাদের বৈধ অধিকার ত্যাগ করব না।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বার্তাটি প্রকাশ করা হয় তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ৪০ দিন পূর্তিতে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর দিনেই এই ঘটনা ঘটে।

মোজতবা খামেনি তার বক্তব্যে ‘রেজিস্ট্যান্স ফ্রন্টের’ তথা প্রতিরোধ যোদ্ধাদের কথা উল্লেখ করেন। এটি মূলত ইরানপন্থি আঞ্চলিক শক্তিগুলোর জোট। এতে লেবাননের প্রেক্ষাপটও ইঙ্গিত করা হয়েছে, যেখানে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও, জনগণকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন খামেনি। তিনি বলেন, জনগণের কণ্ঠস্বর আলোচনার ফলাফলে প্রভাব ফেলবে। তাই এখনো রাস্তায় উপস্থিত থাকা জরুরি।

খামেনি উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, তারা যেন ‘ভ্রান্ত প্রতিশ্রুতি’ থেকে সাবধান থাকে এবং পশ্চিমা শক্তিগুলোর প্রভাব থেকে দূরে থাকে। তিনি বলেন, আমরা আমাদের ওপর হামলাকারীদের শাস্তি ছাড়া ছেড়ে দেব না। প্রতিটি ক্ষয়ক্ষতি ও শহীদদের রক্তের জন্য ক্ষতিপূরণ দাবি করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ—হাসনাতকে স্পিকার

প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা মারা গেছেন

বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটি, ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

হঠাৎ রহস্যময়ী লুকে পরীমণি!

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

চীনের উপহারের হাসপাতাল ৫০০ বেড জেনারেল ও ৫০০ বেড বিশেষায়িত হবে- স্বাস্থ্য সচিব

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

নীলফামারীতে বাংলাদেশ-চীন হাসপাতাল প্রকল্পে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দলের পরিদর্শন

১০

১৫ বিজিবির অভিযানে ডিজেল তেল ও ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১১

আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা

১২

আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতার আবেগঘন বার্তা

১৩

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

১৪

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

১৫

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁয়ের যুবক নিহত

১৬

ঠাকুরগাঁওয়ে বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

১৭

নাটোরে অবৈধ পেট্রোল ব্যবসা: তেল ও মোটরসাইকেল জব্দ

১৮

বুড়িমারী সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

১৯

নাটোরে স্বামী-স্ত্রীর ‘জিন্দা কবর’ রটনা, হাজারো জনতার ভিড়!

২০