RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ, ইরানের স্পষ্ট বার্তা

ছবিঃ সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলা মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এমনটি মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে। লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে।

আর লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে গালিবাফ বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি গুরুতর পরিণতি ডেকে আনবে। লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ, ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।’

প্রসঙ্গত, যুদ্ধবিরতি না মেনে লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুতসহ লেবাননের অন্যান্য এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয়ে যায় বহু আবাসিক ভবন। এ ছাড়া বিভিন্ন স্থাপনা ও সড়কেও হামলা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় বুধবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জন। আহত হয়েছেন অন্তত ১ হাজার জন। অপর এক সূত্রের হিসাবে নিহতের সংখ্যাটি ২০৩ জন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানান, বুধবার লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনে শহীদের সংখ্যা ২০৩ এবং আহতের সংখ্যা ১ হাজারের বেশি। এর আগের দিন ইসরায়েলি হামলায় ১৮২ জন নিহত হয়েছেন। আহত ৮৯০ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ভুয়া কাবিননামা দেওয়ায় কারাগারে কাজী

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ, ইরানের স্পষ্ট বার্তা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাদশা এগিয়ে

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত ২০৩

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

অনলাইন গেমের টাকার জন্য মাকে মারধর, ভিডিও ভাইরাল

১০

বৈসু উৎসবে মেতে উঠেছে খাগড়াছড়ি

১১

ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক

১২

৯৯ ও ১০০তম অস্কার আসরের দিনক্ষণ চূড়ান্ত

১৩

কুড়িগ্রামে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, দুই বাইকার আটক

১৪

বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৫

ইসরায়েলের হামলায় লেবাননের চার সেনা নিহত

১৬

গাইবান্ধায় ৫ শ লিটার তেল জব্দ, ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড

১৭

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

১৮

গাইবান্ধায় পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত ৩

১৯

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পৌছালেন ক্রীড়া প্রতিভা সাকিব; সাঁতরে পার হলেন যমুনা

২০