RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ভারতীয় গরু ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির তিনটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা ভারতীয় গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এ তথ্যের আলোকে ৩ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ৫টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল (থানা-হাতিবান্ধা) এলাকায়, একই দিন ভোর ৪টা ৩০ মিনিটে দুর্গাপুর বিওপির আওতাধীন বানিয়াটারী (থানা-আদিতমারী) এলাকায় এবং ২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১১টায় মোগলহাট বিওপির আওতাধীন চওড়াটারী (থানা ও জেলা-লালমনিরহাট) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯টি ভারতীয় গরু এবং ৭০ কেজি চিনি জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

জামিনে মুক্তি পেলেন জামায়াতকর্মী বিবি সাওদা

কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা

ট্রাম্পের আল্টিমেটামে আরও বাড়ল তেলের দাম

নীলফামারীতে শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা 

কক্সবাজারে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে তোড়জোড়

রান আউট বিতর্কের জেরে রক্তাক্ত ক্রিকেট মাঠ, ছুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

চকবার আইসক্রিম তৈরির রেসিপি জেনে নিন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরানি ড্রোন, ১৫ সেনা আহত

১০

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং করবেন যেভাবে

১১

ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড

১২

ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়

১৩

মঙ্গলবার থেকে দুই বেলা বসবে সংসদ অধিবেশন

১৪

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

১৫

আজ ০৭ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৭ এপ্রিল ২০২৬

১৭

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

১৮

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

১৯

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

২০