আরসিটিভি ডেস্ক 

মহানগর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করার কথা রয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের পরিকল্পনা করা হয়েছে। এই প্রক্রিয়ায় এক দিন পর পর অনলাইন ও অফলাইন ক্লাস চলবে, তবে অনলাইন ক্লাসের সময়ও শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান করতে হবে।
বিশেষ করে ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, অনলাইনে শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে মিশ্র পদ্ধতির (অনলাইন ও সশরীর) বিষয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির অনিশ্চয়তার কারণেই তারা এই মিশ্র পদ্ধতির কথা ভাবছেন।
মন্তব্য করুন