RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ৪:০২ অপরাহ্ন

পলাশবাড়ীতে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ 

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এস এস সি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করা অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুকে  গ্রেফতারের দাবিতে এক  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ মঙ্গলবার এলাকাবাসীর আয়োজনে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে পলাশবাড়ী গাইবান্ধা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে মানববন্ধনে অংশ গ্রহন করা বিক্ষুদ্ধ নারী পুরুষ।

বেলা ১১ টা ৩১ মিনিট থেকে দুপুর ১২ টা  ৯ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখা হয়।এতে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পরে এবং  ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এ খবর পেয়ে পলাশবাড়ী পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান এর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী  অবরোধ প্রত্যাহার করে নেয়ে। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ২১ মার্চ রোববার পারিবারিক কলহের জের ধরে সেনা সদস্যের ছুড়িকাঘাতে ছাকিবুল হাসান সিজান নামে এক স্কুল ছাত্র গুরুতর হয়ে রংপুর সিএমএইচ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবু পৌর শহরের জামালপুর গ্রামের শফিকুল  ইসলামের ছেলে।সে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক  ডিভিশন দীঘিনালা ইউনিটে বেঙ্গল রেজিমেন্ট  কর্মরত রয়েছেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

পলাশবাড়ীতে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ 

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

বিয়ের প্রলোভনে ধর্ষণ : র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত গ্রেফতার

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

১১

সারাদেশে ৫ দিন শিলাবৃষ্টির আভাস

১২

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম

১৩

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

১৪

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

১৫

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৬

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

১৭

ইরানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

১৮

১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৯

দাম বেড়েছে রুপার। ভরি কত ?

২০