RCTV Logo স্টাফ রিপোর্টার
৩১ মার্চ ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম

ছবিঃ সংগৃহীত

করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ বান্ধব মহাপরিকল্পনা “ন্যাশনাল গ্রিন মিশন” এর অংশ হিসেবে “সবুজ রংপুর” গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, রংপুর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম।

গতকাল মঙ্গলবার সকালে নগরীর আরসিসিআই স্কুল-সাতমাথা সড়কের বোতলাপাড়ায় নবনির্মিত সরকারি স্কুল এলাকার রাস্তার দুই ধারে আম,কাঠাল, মেহগুনি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি । এই কর্মসূচির আয়োজন করেন রংপুর সমাজ উন্নয়ন সমিতি।

এসময় রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, রংপুর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ বান্ধব মহাপরিকল্পনা “ন্যাশনাল গ্রিন মিশন” এর অংশ সবুজ রংপুর গড়তে ফলজ, বনজ ঔষধি সহ বিভিন্ন প্রজাতির দশ হাজার গাছ রোপনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় এই দশ হাজার বৃক্ষ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এজন্য তিনি বিএনপি ও মহিলা দলের

নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এসময় মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক রেহেনা বেগম, ২৫ নং ওয়ার্ড সভাপতি ইসমত আরা, সমাজ উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান, কার্যকরী সদস্য আরফান খান বিপু, সাংবাদিক ও সংগঠক আজিজ আল জামান রুহিত সহ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

পলাশবাড়ীতে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ 

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

বিয়ের প্রলোভনে ধর্ষণ : র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত গ্রেফতার

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

১১

সারাদেশে ৫ দিন শিলাবৃষ্টির আভাস

১২

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম

১৩

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

১৪

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

১৫

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৬

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

১৭

ইরানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

১৮

১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৯

দাম বেড়েছে রুপার। ভরি কত ?

২০