RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

গ্রাফিক্সঃ আরসিটিভি

কুমিল্লার বরুড়া পৌর সদরের পাঠানপাড়া গ্রামে ছেলের দা’য়ের কোপে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তির নাম আলী আকবর (৫৫)।

পরিবারের সদস্যরা জানান, ছেলে আবুল কালাম (৩৫) হঠাৎ দা নিয়ে বাবার ওপর এলোপাতাড়ি কোপ মারেন। গুরুতর আহত অবস্থায় আলী আকবরকে দ্রুত উদ্ধার করে সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারসূত্রে আরও জানা গেছে, আবুল কালাম গত প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আগে তিনি অটোরিকশা চালক হিসেবে কাজ করতেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয়রা আবুল কালামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বরুড়া থানার ওসি তদন্ত সঞ্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

পলাশবাড়ীতে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ 

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

বিয়ের প্রলোভনে ধর্ষণ : র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত গ্রেফতার

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

১১

সারাদেশে ৫ দিন শিলাবৃষ্টির আভাস

১২

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম

১৩

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

১৪

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

১৫

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৬

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

১৭

ইরানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

১৮

১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৯

দাম বেড়েছে রুপার। ভরি কত ?

২০