RCTV Logo হেলথ ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৫, ৯:২৭ অপরাহ্ন

যেভাবে গাজর খেলে দ্রুত কমবে ওজন

ছবি: সংগৃহীত

ওজন কমাতে চাইলে প্রতিদিনের খাবারে গাজর রাখার অভ্যাস করুন। গাজর শুধু ওজন কমাতেই নয়, ত্বক, চুল ও চোখের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। তবে গাজর খাওয়ার সঠিক পদ্ধতি জানা থাকলে দ্রুত ওজন কমানো সম্ভব।

১. সিদ্ধ গাজর খান

প্রতিদিন দুই টুকরো গাজর সিদ্ধ করে খাওয়ার অভ্যাস করুন। শুধু সিদ্ধ গাজর খেতে অসুবিধা হলে সামান্য লবণ ও গোলমরিচ মিশিয়ে নিতে পারেন। এটি দ্রুত মেদ ঝরাতে সাহায্য করবে।

২. সালাদে গাজর যুক্ত করুন

যারা নিয়মিত সালাদ খান, তাদের জন্য গাজর দুর্দান্ত উপাদান। তবে কাঁচা গাজর ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। গাজর দিয়ে সবজি রান্না করেও খেতে পারেন। বিশেষ করে গাজরের তরকারিতে সামান্য বিট মেশালে এটি বেশি পুষ্টিকর হয় এবং কম ক্যালরিযুক্ত থাকে, যা সহজে ওজন কমায় ও দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে।

৩. গাজরের রস পান করুন

ওজন দ্রুত কমাতে চাইলে প্রতিদিন এক কাপ গাজরের রস পান করুন। স্বাদ বাড়াতে সামান্য লবণ ও গোলমরিচ মিশিয়ে নিতে পারেন। আরও উপকারী করতে গাজরের সঙ্গে আদা, পাতিলেবুর রস ও সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে ডিটক্স ড্রিঙ্ক তৈরি করে খেতে পারেন। এটি মেটাবলিজম বাড়িয়ে দ্রুত মেদ কমাতে সাহায্য করবে।

৪. স্বাস্থ্যকর গাজরের সালাদ

শুধু গাজর দিয়েও পুষ্টিকর ও সুস্বাদু সালাদ তৈরি করা যায়। এর জন্য গাজরের সঙ্গে সামান্য অলিভ অয়েল, পার্সলে পাতা, সাদা তিল, বিট লবণ ও গোলমরিচ মিশিয়ে নিতে পারেন। এটি স্বাস্থ্যকর ও ওজন কমানোর জন্য উপকারী।

৫. গাজরের স্যুপ খান

ওজন কমানোর জন্য যারা স্যুপ পছন্দ করেন, তারা মেন্যুতে গাজরের স্যুপ রাখতে পারেন। এটি শরীর হালকা রাখে ও পুষ্টি জোগায়। গাজরের স্যুপ তৈরিতে গাজরের পাশাপাশি পেঁয়াজ, রসুন, অন্যান্য সবজি, অলিভ অয়েল, জিরা-হলুদ গুঁড়ো, লবণ ও গোলমরিচ ব্যবহার করতে পারেন।

ওজন কমানোর জন্য গাজর অত্যন্ত কার্যকরী একটি সবজি। তবে ভালো ফল পেতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করাও জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০