RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর

ছবিঃ সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের দাপট এখন বিশ্বস্বীকৃত। রোহিত-কোহলিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় থেকে শুরু করে হরমনপ্রীত-স্মৃতিদের এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া— ভারতের ক্রিকেটীয় উৎকর্ষ এখন মধ্যগগনে। এই গগনচুম্বী সাফল্যের আবহে আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম মরসুম (IPL 2026)। ১৩টি শহরে মোট ৮৪টি ম্যাচের এই বিশাল কর্মযজ্ঞ কেবল বিনোদন নয়, বিশ্ব ক্রীড়া অর্থনীতিতেও ভারতের এক অনন্য উত্তরণ।

গত বছর ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমবার আরসিবি-র চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জন ক্রিকেটপ্রেমীর মৃত্যু হয়েছিল। সেই শোকাতুর স্মৃতিকে সম্মান জানিয়ে এ বছর কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নিহতদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েই সরাসরি বাইশ গজের লড়াইয়ে ঢুকে পড়বে ক্রিকেট-জনতা।

২০০৮ সালে শুরু হওয়া আইপিএল (Indian Premier League) মাত্র ১৯ বছরেই এনবিএ (NBA) বা ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) মতো মহীরুহদের পিছনে ফেলে আমেরিকার এনএফএল (NFL)-এর ঠিক পরেই বিশ্বের দ্বিতীয় মূল্যবান লিগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এবারের আইপিএলে দলের সংখ্যা ১০টি থাকলেও ম্যাচের সংখ্যা ৭৪ থেকে বাড়িয়ে ৮৪ করা হয়েছে। বেঙ্গালুরু, রাজস্থান এবং পঞ্জাব কিংস একাধিক মাঠে তাদের হোম ম্যাচ খেলবে। সারাবছর দেশাত্ববোধে জারিত ভক্তরা আইপিএলের এই আড়াই মাস শহর ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে বিভক্ত হয়ে পড়বেন। গ্যালারিতে বসে ম্যাচ দেখার ‘সামাজিক শ্লাঘা’ আর মাঠের উত্তেজনা মিলেমিশে আগামী ৩১ মে ফাইনাল পর্যন্ত চলবে এই ক্রিকেটীয় উন্মাদনা।

আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সমর্থনই আমার অনুপ্রেরণা, আমি ধন্য : শাকিব খান

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে নিশোর ‘দম’

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, আটক ২

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

১০

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন 

১১

ঈদযাত্রা স্বস্তির হয়েছে, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

১২

‎উত্তরের ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৩

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

১৪

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের মৃত্যু

১৫

রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল

১৬

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

১৭

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

১৮

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

১৯

র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০