RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ঈদের আনন্দযাত্রা রূপ নিল শেষযাত্রায়, কুমিল্লায় প্রাণ গেল দম্পতির

ছবিঃ সংগৃহীত

মেয়ে-জামাইয়ের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে আর ফেরা হলো না যশোরের চৌগাছা উপজেলার এক দম্পতির। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৫৫)।

নিহতরা চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা। রোববার (২২ মার্চ) দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) ঈদের দিন তারা মেয়ে ফারহানা সুলতানা শেফার বাড়ি লক্ষ্মীপুরের রতনকাটি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে যশোর থেকে মামুন পরিবহনের একটি বাসে রওনা দেন। পথে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন, যাদের মধ্যে এই দম্পতিও ছিলেন।

স্বজনরা জানান, রাত ৩টার পর থেকে তাদের মোবাইল ফোনে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে দুর্ঘটনার খবর পেয়ে মেয়ে-জামাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পরিবার সূত্র জানায়, সারাজীবন একসঙ্গে কাটানো এই দম্পতির চিরবিদায়ও হয়েছে একসঙ্গে। নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবর খনন করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিহতের মেজ ভাই নুর ইসলাম বলেন, ভাই ও ভাবি এই প্রথম ঈদে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। কিন্তু আনন্দের বদলে আমাদের পরিবারে এখন শোকের মাতম।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের মধ্যে চৌগাছার দুজন রয়েছেন। মরদেহ এলাকায় আনার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট

তিন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

ঠাকুরগাঁওয়ে পাগলু ও বিআরটিসির সংঘর্ষে নারী নিহত

জাপান গেলেন ড. ইউনূস

ফুটপাতের দোকানপাট না সরালে ১ এপ্রিল থেকে ব্যবস্থা

কলার মোচা দেখিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ, প্রাণে বাঁচল কয়েকশ যাত্রী

আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ভোলায় পুকুর থেকে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

ঈদের আনন্দযাত্রা রূপ নিল শেষযাত্রায়, কুমিল্লায় প্রাণ গেল দম্পতির

১০

ঈদের প্রথম দিনে কোন সিনেমা কত আয় করল?

১১

পাম্পে পাওয়া যাচ্ছে না তেল, অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রি

১২

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

১৩

নতুন করে ইসরায়েলজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

১৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

১৬

ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নেই, বাজারে পেট্রোল ৩৫০ টাকা

১৭

সারা দেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে

১৮

হরমুজ সংকটে ইরাক থেকে তেল নিতে পারছে না যুক্তরাষ্ট্র

১৯

বিশ্ববাজারে সোনার দরপতন

২০