RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগের অপেক্ষায় অধীর হয়ে ছিলেন লিওনেল মেসি। আগামী ২৭ মার্চ আর্জেন্টিনার জার্সিতে ফিনালিসিমা ট্রফি ধরে রাখার মিশন ছিল তার। এছাড়া এই প্রজন্মের আরেক সম্ভাবনাময়ী তারকা লামিন ইয়ামালের সঙ্গে তার মুখোমুখি লড়াই এই ম্যাচকে উত্তেজনার তুঙ্গে রেখেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে অনেক জল্পনা কল্পনার পর বাতিল হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের এই বহুল প্রতিক্ষীত লড়াই।

ফিনালিসিমা বাতিল হওয়ায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি খুবই হতাশ। একটি সূত্র জানিয়েছে ইএসপিএন-কে। বিশ্বকাপের আগে এই ম্যাচকে গুরুত্বপূর্ণ ফাইনালের মতো করে গুরুত্ব দিয়েছিলেন তিনি। সূত্রমতে, ম্যাচটি বাতিলের আলোচনার সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না আটবারের ব্যালন ডি’অর জয়ী।

কনমেবল কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও উয়েফা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল কাতারের দোহায়। কিন্তু ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেঁধে যাওয়ায় ম্যাচটি সরিয়ে অন্য কোথাও আয়োজনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুই দেশই নিজেদের মাঠে ম্যাচটি আয়োজনের দাবি জানালে গোলমাল বাঁধে।

উয়েফা গতকাল (রোববার) এক বিবৃতিতে ঘোষণা দেয়, ‘উয়েফা ও কাতারের আয়োজক কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর আজ ঘোষণা করা হচ্ছে যে, এই অঞ্চলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ফিনালিসিমা কাতারে আয়োজন করা সম্ভব হচ্ছে না। উয়েফা অন্যান্য সম্ভাব্য বিকল্পগুলো খতিয়ে দেখছিল, কিন্তু তার কোনোটিই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে গ্রহণযোগ্য হয়নি।’

কনমেবল এক বিবৃতিতে বলেছিল, অন্য ভেন্যু ও তারিখ বিবেচনা করছিল তারা। কিন্তু উয়েফা তা প্রত্যাখ্যান করে দেয়। সেখানে বলা হয় শনিবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তারিখ বাদে বাকি প্রস্তাবগুলো মেনে নিয়েছে কোনো আপত্তি ছাড়াই। তবে ম্যাচটি ৩১ মার্চ আয়োজনের পরামর্শ দিয়েছিল। উয়েফা বলেছে, ‘কিন্তু দুর্ভাগ্যবশত পূর্বনির্ধারিত সময়ের চার দিন পর ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। তাই ফিনালিসিমা বাতিল করা হয়েছে।’

বিভিন্ন প্রতিবেদনের দাবির পরিপ্রেক্ষিতে একটি সূত্র ইএসপিএন-কে নিশ্চিত করেছে উয়েফা, কনমেবল ও স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনা প্রক্রিয়ায় কোনোভাবে জড়িত ছিলেন না মেসি। একটি সূত্র বলেছে, আর্জেন্টিনা অধিনায়ক তার ক্যারিয়ারের ৪৯তম শিরোপা জেতার জন্য মুখিয়ে ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করলেন বার্সার নতুন প্রেসিডেন্ট

বিশ্বকাপের আগে ম্যাচহীন আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ঈদে গাড়ি চলাচল নিয়ে জরুরি নির্দেশনা

আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কেন বাতিল হলো

ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ

জাতীয় পান্ডা দিবস আজ

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও গাঁজা জব্দ

১০

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

১১

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

১৪

আজ পবিত্র শবেকদর

১৫

আজ ১৬ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৬ মার্চ ২০২৬

১৭

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় গৃহবধূর আত্মহত্যা

১৮

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

১৯

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

২০