RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ওসিকে মুচলেকা দিয়ে ছেড়েছিলেন চুরি, মাদকবিক্রি করতে গিয়ে আবারও গ্রেপ্তার 

ছবিঃ সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করা কুখ্যাত চোর নুরনবী ইসলাম (৪০) কে এবার মাদকসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ মার্চ) দুপুরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন। এরআগে আজকে দুপুরে তাকে পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম উপজেলার সবুজপাড়া নদীরপাড় এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম দীর্ঘদিন ধরে চুরি করে আসছিলেন। তার নেতৃত্বে একটি চুরির চক্র গড়ে উঠে। থানায় নতুন ওসি যোগদান করার পরে অপরাধীদের আত্মসমর্পণের ঘোষনা দেয়। পরে সেখানে নুরনবী এসে আর কখনো চুরি করবেনা জানিয়ে ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেন। আজকে দুপুরের দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হিরোইন এবং ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম আরও বলেন, গ্রেপ্তারকৃত যুবক থানায় এসে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেছিল, তাকে আমি কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তিনি চুরি করবেনা মর্মে মুচলেকা দিয়েছিলো তবে মাদকবিক্রি করবেনা মুচলেকা দেয়নি। গ্রেপ্তারকৃত নুরনবীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

ইরানকে ফাঁসাতে হামলায় ব্যবহার হচ্ছে নকল ড্রোন

সংসদ অধিবেশন শুরু হবে বেলা ১১টায়

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

ওসিকে মুচলেকা দিয়ে ছেড়েছিলেন চুরি, মাদকবিক্রি করতে গিয়ে আবারও গ্রেপ্তার 

আরও কমল স্বর্ণ ও রুপার দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?

ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

আজ ১৫ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৫ মার্চ ২০২৬

১০

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

১১

ফিনালিসিমা নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টাইন কোচ

১২

জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন

১৩

ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিবের ‘প্রিন্স’এর টিজার

১৪

জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

১৫

ফিনালিসিমা আয়োজনের আলোচনায় ৩ দেশ

১৬

৭০ টাকার ইফতারিতে মিলছে মোরগ পোলাও

১৭

ইসরাইলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

১৯

অবশেষে মোস্তাফিজের বিকল্প পেল কেকেআর

২০