RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

অবিলম্বে জনদূর্ভোগ লাঘবে চলাচলের অযোগ্য জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে আজ সকাল ১১ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সাতমাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নীপেন্দ্র নাথ রায়, আমিন উদ্দিন বিএসসি, মসিউর রহমান, মাহফুজার রহমান, আশিকুল ইসলাম, মেহেদী হাসান তরুন,সুবাস রায়,

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক, শাহাজাহান বাবু, সাতমাথা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি লতিফ সরকার,সাতমাথা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান সেলিম, শিক্ষার্থী তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, জাহাজকোম্পানী-সাতমাথা সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে চলাচল করছে। পুরো সড়কটি খাল-খন্দে পরিপূর্ণ। সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। প্রায় সময়ই এই সড়কে দূর্ঘটনা ঘটছে। অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পুনঃনির্মাণের বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নির্বিকার।

সড়কটি পুনঃনির্মাণের বিষয়ে অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও কোন অদৃশ্য কারণে নির্মাণ কাজ শুরু হচ্ছে না সেটি আমাদের বোধগম্য নয়। দীর্ঘ দিনেও সড়কটি পুনঃনির্মাণ না করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ চরম দায়িত্বহীন ও স্বেচ্ছাচারীতার পরিচয় দিয়েছে।গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পরও স্থানীয় সরকার বিভাগ তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা বলতে কিছু নেই। মানুষ দুর্নীতি-লুটপাটে নিমজ্জিত আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতা দেখতে চায় না।

বক্তারা,জাহাজকোম্পানী-
সাতমাথা সড়ক পুনঃনির্মাণের বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের ঘোষণা চায়। অন্যথায় ঈদের পর সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ফিনালিসিমা নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টাইন কোচ

জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন

ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিবের ‘প্রিন্স’এর টিজার

জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

ফিনালিসিমা আয়োজনের আলোচনায় ৩ দেশ

৭০ টাকার ইফতারিতে মিলছে মোরগ পোলাও

ইসরাইলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

অবশেষে মোস্তাফিজের বিকল্প পেল কেকেআর

১০

অস্কার লড়াইয়ে সেরা ১০ সিনেমা

১১

বিশ্ব পাই দিবস আজ

১২

সিয়ামের ‘রাক্ষস’ মুভির ট্রেলার মুক্তি

১৩

দেশের বাজারে রুপার দামে পতন

১৪

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

১৫

সৈয়দপুরে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা 

১৬

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

১৭

আগামী ৫ দিন বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৮

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার 

১৯

রাজারহাটে হাতে তৈরি লাচ্ছা সেমাইয়ে বাজিমাত, ঈদ ঘিরে বাড়ছে চাহিদা

২০