RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ জিতে দুর্দান্ত শুরুও পেয়েছে টাইগাররা। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতে লাল-সবুজের দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা যেখানে লক্ষ্য থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছেন নাহিদ রানা। তরুণ এই পেসার ম্যান ইন গ্রিনদের ব্যাটিং লাইন আপে রীতিমত তাণ্ডব চালিয়েছেন। গতি আর বাউন্সের সমন্বয়ে পাকিস্তানি ব্যাটারদের বিপাকে ফেলেছেন তিনি। দ্বিত্য ম্যাচেও নাহিদের দুর্দান্ত বোলিংই চাইবে দল।

প্রথম ম্যাচে নাহিদ একাই নিয়েছিলেন ৫ উইকেট। সেই সঙ্গে মেহেদী মিরাজ তিনটি এবং মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নিয়েছিলেন একটি করে উইকেট। দ্বিতীয় ম্যাচের আগে নিজের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মিরাজ। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ কাল আমার বোলিংয়ের অনেক বেশি কন্ট্রোল ছিল এবং লাইন-লেন্থ অনেক ভালো জায়গায় ছিল। উইকেট অনেক ভালো ছিল। এই উইকেটে লাইন-লেন্থ মেইনটেইন করে যদি বল করতে না পারতাম, রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না।’

সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়েছে স্পোর্টিং উইকেটে। এসব উইকেটে স্পিনারদের কাজ কঠিন বলেই জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘যেহেতু ট্রু উইকেটে খেলছি, স্পিনারের ট্রু উইকেটে বল করা বেশ চ্যালেঞ্জিং। যদি ভালো জায়গায় বল করতে পারি, লাইন লেন্থ ঠিক রাখতে পারি, আমার কাছে মনে হয় সফল হওয়ার সুযোগ বেশি থাকবে।’

এদিকে পাকিস্তান এ সিরিজে খেলছে স্কোয়াডে ছয়জন অনভিজ্ঞ তরুণ ক্রিকেটারকে নিয়ে যাদের কয়েকজনের অভিষেক হয়েছে গত ম্যাচ দিয়ে। নিজেদের ভুল শুধরে শাহিন আফ্রিদিরাও চাইবেন সিরিজে ফিরতে। তবে বাংলাদেশের লক্ষ্য থাকবে ব্যাটে-বলে দাপুটে লড়াই করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজ বিশ্ব ঘুম দিবস

দুর্ঘটনায় শিকার বর কণের গাড়ি, উৎসবের বাড়িতে বিষাদের ছায়া, শেষবিদায়ের প্রস্তুতি

নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

তারাগঞ্জে সেচ ক্যানেলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিয়াল মাদ্রিদের মাঠে মুখোমুখি হচ্ছেন মেসি ও ইয়ামাল!

আজান দিলেই মসজিদে আসে সাপ!

২০ নাকি ২১ মার্চ, কবে ঈদুল ফিতর?

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

১ কোটি ৬৪ লাখ টাকায় মোস্তাফিজকে কিনল বার্মিংহাম

১০

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

১১

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

১২

মার্কিন বিমানবাহী রণতরীতে ইরানের হামলা

১৩

স্বর্ণের দামে আবারও পতন, ভরি কত

১৪

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

১৫

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ

১৬

আজ ১৩ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ১৩ মার্চ ২০২৬

১৮

পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

১৯

ইরান-লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তুপ তেল আবিবের একাধিক ভবন

২০