RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

দিনাজপুর থেকে ১৬ মার্চ সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবিঃ আরসিটিভি

আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এনি।

রোববার দুপুরে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে তিনি চলমান খাল খননের অগ্রগতি ও কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মঞ্জুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, নির্বাচিত সরকার হিসেবে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৬ মার্চ সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন, যা একযোগে সারা দেশব্যাপী শুরু হবে।

তিনি আরও বলেন, সাহাপাড়া খালটি প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ। খালটি পুনঃখনন করা হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং খালের পানি সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষকদের জমিতে পৌঁছাবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন আন্দোলন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে আবারও এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অনেক খাল ও নদীতে পলি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং কোথাও কোথাও খালের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব বাধা দূর করে খাল পুনরুদ্ধারে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

খনন কাজের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার সম্পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে এ প্রকল্প বাস্তবায়ন করবে। অতীতের মতো কোনো ধরনের দুর্নীতি যাতে না হয় সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

১০

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

১১

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১২

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১৪

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৫

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৭

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৮

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৯

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

২০