RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ফাঁসির মঞ্চ পেরিয়ে সংসদে যে তিন নেতা

ছবিঃ সংগৃহীত

মাথার ওপরেই ঝুলছিল ফাঁসির দড়ি। কিন্তু নিয়তির পরিকল্পনায় জুলাইয়ের রক্ত বন্যায় ভেসে যায় ফ্যাসিবাদ। আসে বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনের মাহেন্দ্রক্ষণ। কারাগার থেকে বেরিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ান তারা। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বলায় যায়, ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদে যাচ্ছেন তারা।

লুৎফুজ্জামান বাবর ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০০৭ সালে গ্রেপ্তার হন। পরে একদিনের জন্যও জামিন মেলেনি তার। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই কেটে যায় দীর্ঘ ১৮ বছর।

আগস্টে পটপরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান তিনি। গত বছর ১৬ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিরে যান নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায়। ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ২০ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

বাবরের মতোই আরেক বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু। ২১ আগস্টের সেই গ্রেনেড হামলা মামলায় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তার দীর্ঘ ১৭ বছরের কারাজীবনের ইতি ঘটে। ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। স্থানীয় গোপালপুর-ভূঞাপুর আসনে তার হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়। নির্বাচনে প্রায় ২ লাখ ভোটে বিজয়ী হন তিনি।

বিপুল ভোটে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে জিতেছেন তিনি। অথচ আর কিছুদিন গেলেই হয়তো তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়। ২০০৯ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পরই গ্রেপ্তার হন তিনি। ২০১২ সাল থেকে কারাবন্দি ছিলেন তিনি। গত বছর ২৮ মে তিনি কারাগার থেকে মুক্তি পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেটোর প্রথম হ্যাটট্রিকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসি

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

গাইবান্ধায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ আসনে জামানত হারালেন ২৮ প্রার্থী

ভালোবাসার মায়ায় জড়ানো ডি মারিয়ার জন্মদিন আজ

নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব

নিখোঁজের ৭ দিন পর ভৈরব নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সুন্দরবন দিবস আজ

খালের কচুরিপানায় ভাসছিল যুবকের মরদেহ উদ্ধার

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

তারেক রহমানকে শাহবাজ শরিফের ফোন পাকিস্তান সফরের আমন্ত্রণ

১০

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

১১

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

১২

ফাঁসির মঞ্চ পেরিয়ে সংসদে যে তিন নেতা

১৩

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

১৪

রমজানে আল-আকসায় প্রবেশ ঠেকানোর পরিকল্পনা ইসরায়েলের

১৫

রঙিন বসন্তে ভালোবাসার ছোঁয়া; আজ বিশ্ব ভালোবাসা দিবস

১৬

কোচহীন দলের কাছে লজ্জার হার পিএসজির

১৭

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

১৮

ক্যারিবিয়ান সাগরে ফের মার্কিন হামলা, নিহত ৩

১৯

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ডিসি অফিসের মুহুরী নিহত

২০