RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ২:০৭ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ!

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে নতুন হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে গত এক বছরে উন্নতির গ্রাফটা বেড়েছে চোখে পড়ার মতো। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার দলগুলোর সমীহ আদায় করে নিয়েছে বাংলাদেশ। উন্নতি করতে থাকা দলটি এরই মধ্যে ফিফার নজরও কেড়েছে।

এই সময়ে দেশের ফুটবলের উত্থানের পেছনে বড় অবদান একঝাঁক প্রবাসী ফুটবলারের। হামজা চৌধুরী, সোমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদরা যোগ দেওয়ায় আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারলেও দলীয় পারফরম্যান্সে ভক্তদের হৃদয় কেড়েছে হাভিয়ের কাবরেরার দল।

বদলে যাওয়া এক দল নিয়ে ভক্তরা এখন নিজেদের দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভাবতে শুরু করেছে। বাংলাদেশ কি সত্যিই এখন দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি–ভক্তদের উদ্দেশ্যে এমন প্রশ্নই ছুড়ে দিয়েছে ফিফা। নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশ দলের একটি ছবি পোস্ট করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যার ক্যাপশনে লিখেছে, ‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’

সেইসঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়েছে ফিফা। সেই পোস্টের কমেন্ট বক্সে নিজেদের দল নিয়ে আশার কথা শোনাচ্ছেন ভক্তরা। অনেকে আবার ফিফার এই পোস্টকে রিচ বাড়ানোর কৌশল হিসেবেও দেখছেন। তবে আর যাই হোক–গত এক বছরে বাংলাদেশ ফুটবলের যে উন্নতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা অবস্থায় সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা যাবে কিনা?

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা

দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ!

বাংলা একাডেমি পুরস্কার পাবেন মোহন রায়হান

সীমান্তে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

দিনাজপুরে ইফতারের আগে শিশু শামস নিখোঁজ, রাতে ভুট্টাক্ষেতে মিলল মরদেহ

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

১০

রাতের আড়ালে চুরি হয়ে গেল কমলাপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটের অংশ

১১

চুক্তি ভেঙে আবারও লেবাননে ভয়াবহ হামলা চালাল ইসরাইল

১২

আসন সংকটে ভোগান্তি, ঈদে বিশেষ ট্রেনের দাবি গাইবান্ধাবাসীর

১৩

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

১৪

ইত্যাদিতে ঈদের চমক নিয়ে আসছেন -হাবিব ওয়াহিদ

১৫

মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

১৬

আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি

১৭

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

১৮

২০২৬ বিশ্বকাপে নজিরবিহীন লোকসানের শঙ্কা

১৯

বিমান হামলায় আফগানিস্তানে ৬৭০-এর বেশি হতাহত

২০