RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ছবিঃ সংগৃহীত

নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মো. আবু বক্করকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জরীর আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসলি আবুল হাসেম।

আবু বক্কর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার চর এলাকার মৃত জাফর আলীর ছেলে। তার স্ত্রী রেজিয়া খাতুন (৩৮) মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, আবু বক্কর ও রেজিয়া উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে আবু বক্কর রেজিয়ার বাড়িতে বসবাস শুরু করেন। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে আবু বক্কর রেজিয়াকে তার পরনের শার্ট দিয়ে গলা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশটি ঘরের পাশে থাকা একটি খড়ের গাদায় লুকিয়ে রেখে তার প্রথম স্ত্রীর ছেলেকে ফোন করে বিষয়টি জানান। পরদিন লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে আবু বক্করকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নজরুল ইসলাম খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেয়ে তরুণীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

নীলফামারীতে জেলা ছাত্রশিবিরের কমিটি গঠন, সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক

সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল : নাহিদ ইসলাম

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

হাদি হত্যার অধিকতর তদন্ত ৯ম বার পেছাল

১০

সুপরিকল্পিত কর্মকৌশলের মাধ্যমে রংপুর মেডিকেলের দালাল সিন্ডিকেট নির্মূল করা হবে: এমপি মাহবুবুর রহমান বেলাল

১১

বিশ্বকাপের আগে আনচেলোত্তির পরিকল্পনায় নেই নেইমার

১২

ইফতারের বিরতি নেই, মুসলিম সতীর্থদের স্বার্থে ইনজুরির অভিনয়

১৩

নীলফামারীতে কুকুরের কামড়ে আহত ১৪ জন

১৪

গাইবান্ধায় গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

১৫

লালমনিরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি ত্রাণ মন্ত্রীর নির্দেশনায় স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি

১৬

ইংরেজি না শেখায় ‘গভীরভাবে অনুতপ্ত’ মেসি

১৭

রক্ত মাখা বস্তায় মিলল নিখোঁজ শিশুর লাশ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

১৯

রোজা রেখেই ভারতের বিপক্ষে খেলতে নামবেন সিকান্দার রাজা

২০