RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৪ অপরাহ্ন

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আসেন। এই সময়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বলেও উল্লেখ করেন আতিকুর রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর প্রথম অফিস। এরপর প্রধানমন্ত্রী তার চেম্বারের বসেন। দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফেরত পাবে সাড়ে ৬শ জন এসআই ও সার্জেন্ট

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

ফের দুর্ঘটনা, আরও একটি তেজস হারাল ভারত

সারা দেশে আ.লীগের অফিস খোলার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হলেন কিম জং উন

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

ভারতকে হারানো সম্ভব, প্রমাণ করল দক্ষিণ আফ্রিকা

‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’

আজ ২৩ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১১

ফার্নেস অয়েলের দাম কমল

১২

ইফতার বিতরণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু

১৩

প্লাস্টিকের দাপটে সংকটে নীলফামারীর বাঁশ কুটিরশিল্প

১৪

বিশ্বকাপে ফাইনালের আগে আরেকটি ‘ফাইনাল’ আজ

১৫

পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৭ আফগান নিহত

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

১৮

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না : শিক্ষামন্ত্রী

১৯

চার দশক পর একসঙ্গে এলেন রজনীকান্ত ও কমল হাসান

২০