RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

পাকিস্তানে রাজনৈতিক দলের জনসভায় বোমা হামলা, নিহত ১৫

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) জনসভায় আত্মঘাতী হামলা হয়েছে। এই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে বেলুচিস্তানের রাজধানী শাহওয়ানি স্টেডিয়ামের কাছে একটি ব্যস্ত এলাকায় রাজনৈতিক সমাবেশ চলছিল। সেখানে আত্মঘাতী হামলায় এক ডজনেরও বেশি লোক নিহত এবং প্রায় ৩৮ জন আহত হয়। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি কর্তৃপক্ষকে প্রয়োজনে আহতদের করাচিতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিএনপির রাজনৈতিক সমাবেশকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) জনসভায় আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এক্স-এ লিখেছে, আমরা নিহত ও আহতদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পাকিস্তানি জনগণের সহিংসতা ও ভয় থেকে মুক্ত থাকার অধিকার রয়েছে।

ইসলামাবাদের সাথে সংহতি প্রকাশ করে মার্কিন দূতাবাস বলেছে, ওয়াশিংটন এই হামলার দায় স্বীকারকারী ‘দায়েশের’ মতো নিন্দনীয় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

এদিকে প্রাদেশিক সরকার ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা ইতিমধ্যে আলামত সংগ্রহ করে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করছেন।

সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) একজন মুখপাত্র জানিয়েছেন, আত্মঘাতী হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা এবং সন্ত্রাসবিরোধী ধারাসহ একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০