প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও খরচ কমানোর জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভবিষ্যতে আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধান করতে পারব। প্রতিষ্ঠানগুলোকে সকল বিধি-বিধান মেনে চলতে হবে।
শনিবার সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে শুধু পাঠ্যপুস্তকের ওপর নির্ভর করলে ফলাফল অনেক সময় খারাপ হতে পারে। এজন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহ-পাঠ্য কার্যক্রমে অংশ নেওয়া প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ময়মনসিংহের পরিচালক ফরিদ আহমেদ, উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যান্যরা।
অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দারের এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাগত ও ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।