বিখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ সম্প্রতি মাতৃত্ব ও শিশুদের প্রতি নিজের ভালোবাসা নিয়ে কথা বলেছেন। ভবিষ্যতে নিজের সন্তান নেওয়ার পরিকল্পনার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি।
‘জে শেট্টি পডকাস্ট’-এ অংশ নিয়ে সেলেনা তার বাগদত্তা, প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে এসব ভাবনা শেয়ার করেন।
সেলেনা বলেন—
“আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে আমি শিশুদের ভালোবাসি। আমার একটি ১১ বছর বয়সি বোন আছে, যাকে আমি সত্যিই adore করি।”
তিনি আরও যোগ করেন—
“আমি বাচ্চাদের হাসাতে ভালোবাসি, তারা খুব মিষ্টি। তাই যখনই সেই দিনটি আসবে, আমি নিশ্চিতভাবেই খুব উত্তেজিত থাকব।”
সেলেনার শিশুদের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলেন বেনি ব্লাঙ্কোও। তিনি বলেন—
“যখনই কোনো জায়গায় বাচ্চা থাকে, আমি দেখি সেলেনা তৎক্ষণাৎ তাদের কাছে চলে যায় এবং ঘণ্টার পর ঘণ্টা কথা বলে।”
তিনি আরও বলেন—
“‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’-এ অভিনয়ের মাধ্যমে সেলেনা বরাবরই তরুণ দর্শকদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। উইজার্ডস, বার্নি… তিনি এখনো সেই পথেই আছেন।”
বর্তমানে সেলেনা-ব্লাঙ্কো জুটির সম্পর্ক ভক্তদের মধ্যে বেশ আলোচনার বিষয়। তারা প্রায়ই একসঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন।
তবে পরিবার শুরু করার নির্দিষ্ট পরিকল্পনা এখনো প্রকাশ করেননি। কিন্তু সেলেনার মাতৃত্বের প্রতি আগ্রহ ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
📌 তথ্যসূত্র: সামাটিভি
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।