আমি সমতল অঞ্চলে চা বাগান কখনো দেখিনি। এই প্রথম বাংলাদেশে সমতলে চা চাষ দেখে সীমাহীন খুশি হয়েছি। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সাথে থাকবো।
সোমবার (৩১ আগস্ট) বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকার নিটলডোবা গ্রামে সুলতান টি স্টেট’ পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এসব কথা বলেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা এই টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোট ভাই মির্জা ফয়সল আমীন এবং সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত চা বাগানের শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একপর্যায়ে তিনি নিজেই শ্রমিকদের পোশাক ও সাজে বাগানে নেমে চা পাতা তোলেন। চা পাতা তোলার পর তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে আসার আগে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.