টার্গেট নার্সিং এন্ড ভার্সিটি এডমিশন কোচিং সেন্টারের সফলতার এক যুগ পূর্তি এবং ১২ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে মেডিকেল পূর্ব গেট বুড়িরহাট রোডে অবস্থিত কোচিং সেন্টারের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে টার্গেট কোচিং সেন্টারের পরিচালক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি নার্সিং কলেজের অধ্যক্ষ ড. রেহেনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিএমএসএস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজের উপাধ্যক্ষ একেএম শাহাদত হোসেন, তিস্তা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব রবিউল ইসলাম মৃদুল। এছাড়াও উপস্থিত ছিলেন টার্গেট কোচিং সেন্টারের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা কোচিং সেন্টারটির ভূয়সী প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির পরিচালক হুমায়ুন কবির বলেন, সফলতার এক যুগে এই কোচিং সেন্টার থেকে হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এবং নার্সিং কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
কেক কাটা এবং আলোচনা সভা ছাড়াও বিভিন্ন আয়োজন এর মাধ্যমে কোচিং সেন্টারটির একযুগ পূর্তি উদযাপন করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।