
গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন শূন্য পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ২০ আগস্ট (বৃহস্পতিবার) জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক পদে ৬৪ (চৌষট্টি) জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ (দুই) জন-সর্বমোট ৬৬ (ছেষট্টি)টি পদে জনবল নিয়োগের কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২১ আগস্ট ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থগিত হওয়া লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.