
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ বিটলু মন্ডল(৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় এস,আই জাহিদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গেল রাতে এক অভিযান পরিচালনা করে ৩কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
আজ বুধবার দুপুরে মাদক মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর শিবলী কায়েছ জানান, মাদক কারবারি বিটলুকে মাদকসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি বিটলু মন্ডল সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মৃত জবান আলীর ছেলে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.