
দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. শিফা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিফা মনি উত্তর সুজাপুর গ্রামের মো. এস্তামুলের মেয়ে। তার মা মোছা. রিক্তা বানু। শিফা মনি স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে দিনাজপুর থেকে বগুড়াগামী একটি বাস শিফা মনিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাসটিকে আটক করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.